October 5, 2026, 12:44 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলিরা প্রথমে গুলি করে তারপর যাচাই করে : লিওন প্যানেট্রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বারাক ওবামা সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এটা মোটেও আশ্চর্যের বিষয় নয় যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাহায্যকারী কর্মীদের ওপর সাম্প্রতিক মারাত্মক বিমান হামলার পর ইসরাইলিরা তাদের ভুল স্বীকার করেছে, কারণ আমার অভিজ্ঞতায় তারা সাধারণত প্রথমে গুলি করে, তারপর যাচাই করে।

প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্রা এবং সিআইএ’র সাবেক প্রধান সিএনএন-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন: আপনি যে তথ্য পেয়েছেন তার বস্তুনিষ্ঠতা নিশ্চিত হবার জন্য সময় নিতে হবে। কিন্তু এটা ইসরাইলিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমার অভিজ্ঞতায়, তারা সাধারণত আগে গুলি করে, তারপর প্রশ্ন জিজ্ঞাসা করে।

মার্কিন এই সাবেক প্রতিরক্ষামন্ত্রী গাজার গ্লোবাল সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মীদের ওপর ইসরাইলি বিমান হামলার কয়েকদিন পর মন্তব্য করলেন। ওই ভয়াবহ বিমান হামলায় অন্তত ৭জন সাহায্যকর্মী প্রাণ হারায়।



Our Like Page