August 16, 2026, 10:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করবে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের শীর্ষ কূটনীতিক মঙ্গলবার বলেছেন, বেইজিং মস্কোর সাথে তাদের কৌশলগত সহযোগিতা জোরদার করবে এবং এই দুই দেশ অবশ্যই ‘ন্যায্যতা ও ন্যায়বিচারের’ পক্ষে দাঁড়াবে। তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সের্গেই’র সাথে সাক্ষাতের সময় এসব কথা বলেন।

ল্যাভরভ দুই দিনের সরকারি সফরে সোমবার চীনে পৌঁছেছেন। ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ায় মস্কো ও বেইজিং কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চাইছে।
রাশিয়া এবং চীন সাম্প্রতিক বছরগুলোতে যোগাযোগ বাড়িয়েছে এবং তাদের কৌশলগত অংশীদারিত্ব ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরো অনেক ঘনিষ্ঠ হয়েছে।
তবে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে চীনের হাত রয়েছে। মস্কো আন্তর্জাতিকভাবে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ার সাথে সাথে তার প্রভাব বাড়ছে।
মঙ্গলবার বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ‘চীন ভøাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়ার স্থিতিশীল উন্নয়নকে সমর্থন করবে।’
ওয়াংয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ‘রিয়া নভোস্তি’ পরিবেশিত খবরে বলা হয়, ‘বেইজিং এবং মস্কো বিশ্ব মঞ্চে কৌশলগত সহযোগিতা জোরদার করতে থাকবে এবং একে অপরকে জোরালো সমর্থন দেবে।’
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের বলিষ্ঠ নেতৃত্বে রাশিয়ার জনগণের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত হবে।’
সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন পুনঃনির্বাচিত হওয়ার পর সমর্থন জানানোর জন্য ল্যাভরভ চীনকে ধন্যবাদ জানান। এই নির্বাচনে তাকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল না।
ল্যাভরভ বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভøাদিমির পুতিন নির্বাচিত হওয়ার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম পুতিনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page