August 16, 2026, 10:50 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের শাস্তি পেতে হবে : ইরানের সর্বোচ্চ নেতা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য শয়তান ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে।

তিনি আজ (বুধবার) তেহরানের গ্রান্ড মোসাল্লা বা জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে প্রদত্ত খুতবায় এ হুমকি দিয়েছেন। গত ১ এপ্রিল দামেস্কের ইরান দূতাবাস সংলগ্ন কনস্যুলেট ভবনে ইসরাইলি বিমান হামলার প্রতি ইঙ্গিত করে তিনি এ হুমকি দেন।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, “শয়তান ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কের ইরানি কনুস্যলেটে হামলা চালিয়েছে। কোনো দেশের কনস্যুলেটসহ অন্যান্য কূটনৈতিক মিশন ওই দেশের ভূখণ্ড বলে ওই বিবেচিত হয়। তারা যখন আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে তখন প্রকারান্তরে তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে।”

এরপর তিনি সুস্পষ্ট ঘোষণা দেন, “শয়তান ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি পেতে হবে এবং তাকে শাস্তি দেয়া হবে।”

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের গত ছয় মাসের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের তীব্র নিন্দা জানিয়ে আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, এ ঘটনায় কথিত পশ্চিমা সভ্যতার নষ্ট ও ভ্রষ্ট প্রকৃতির প্রমাণ পাওয়া গেছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “বিগত বছরের ঘটনাপ্রবাহে পশ্চিমা সরকারগুলো কথিত পশ্চিমা সভ্যতার নষ্ট চরিত্র প্রকাশ করে দিয়েছে। বিগত ছয় মাসে গাজার ঘটনায় পশ্চিমা সরকারগুলো বিশ্ববাসীর চোখের সামনে তাদের প্রকৃত চরিত্র তুলে ধরেছে। তারা মায়ের কোলে থাকা সন্তানদের এবং হাসপাতালে থাকা রোগীদের হত্যা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে তারা বয়স্ক ব্যক্তি, নারী ও শিশুসহ ত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।”

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “যারা কর্কশ কণ্ঠে এতদিন বিশ্ববাসীর কানের কাছে মানবাধিকার রক্ষার কথা ঘ্যান ঘ্যান করে বলে এসেছে তারা আজ কোথায়? গাজাবাসীকে কি মানুষ মনে হয় না? তাদের কি কোনো অধিকার থাকতে নেই?”

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, পশ্চিমা সরকারগুলো বহুকাল ধরে নিরবচ্ছিন্নভাবে ইসরাইলকে সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এই সরকারকে সব ধরনের কূটনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “তাদের উচিত ছিল গাজা বিপর্যয়ে ইহুদিবাদী ইসরাইলকে প্রতিহত করা। কিন্তু তারা তাদের কর্তব্য পালন করেনি। কাউকে কাউকে মৌখিকভাবে গাজাবাসীর পক্ষে কথা বলতে শোনা গেছে, কিন্তু বাস্তবে তারা শুধু যে গাজাবাসীকে রক্ষা করতে পারেনি তাই নয় বরং উল্টো তাদেরকে হত্যা করার কাজে সহযোগিতা করেছে। এই কাজে দাম্ভিক ও নিষ্ঠুর আমেরিকা ও ব্রিটেন সবার চেয়ে এগিয়ে ছিল।”
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা তাঁর ঈদের নামাজের খুতবায় দেশের জনগণসহ গোটা মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং মুসলিম বিশ্বের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page