August 16, 2026, 10:49 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালো সৌদি আরব ও পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তা বন্ধ করতে চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব এবং পাকিস্তান।

পবিত্র মক্কা নগরীতে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক বৈঠক থেকে এই আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে দুপক্ষই গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার, ভয়াবহ মানবিক পরিস্থিতি সহনশীল করা, ইসরাইলের পক্ষ থেকে আন্তর্জাতিক আইন মান্য করা এবং গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহের সুযোগ দেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে।

সৌদি আরব থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দুই নেতা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যদিয়ে চলমান সংকট সমাধানের আহ্বান জানান।

গত ফেব্রুয়ারি মাসে সৌদি আরব পরিষ্কার করে বলেছিল, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরব ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে না। গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে সৌদি কর্মকর্তারা কয়েক দফায় এই হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page