October 5, 2026, 2:30 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চলেছে ইউরোপের দেশ স্পেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একথা জানিয়েছেন। আর এই স্বীকৃতি মিলবে আগামী কয়েক মাসের মধ্যেই।

এছাড়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অন্য দেশগুলোকে রাজি করানোর জন্য ইউরোপ সফরও শুরু করতে চলেছেন তিনি। বুধবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত’ বলে বুধবার জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। অন্যদিকে তার সরকার বলেছে, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি আগামী জুলাই মাসের আগেই দেওয়া হবে।

এছাড়া অন্য দেশগুলোকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করার জন্য প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপ সফর শুরু করতে চলেছেন।

সংসদীয় বিতর্কের সময় সানচেজ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি না দিলে তাকে (ফিলিস্তিনকে) সাহায্য করতে পারে না।’

স্পেনের এই সোশ্যালিস্ট প্রধানমন্ত্রী আরও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত ‘ইউরোপের ভূ-রাজনৈতিক স্বার্থেই’।

এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির প্রধান বিরোধী দল সম্ভবত এই প্রস্তাবটিকে সমর্থন করবে না।

যদিও পপুলার পার্টির নেতা আলবার্তো নুনেজ ফেইজু বুধবার বলেছেন, তিনি দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করেন। তবে সানচেজ যে পদ্ধতিতে এগিয়ে চলেছেন সেটির সঙ্গে একমত নন তিনি।

অবশ্য স্পেনের আগে সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া।

আনাদোলু বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে শুক্রবার প্রধানমন্ত্রী সানচেজ নরওয়ে, আয়ারল্যান্ড, পর্তুগাল, স্লোভেনিয়া এবং বেলজিয়ামের নেতাদের সাথে তার পরিকল্পনার বিষয়ে আলোচনা করতে এবং আরও দেশকে তার সাথে যোগ দিতে রাজি করানোর চেষ্টায় যোগাযোগ শুরু করবেন।

এর আগে গত সপ্তাহে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলে টেকসই শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করতে জর্ডান, সৌদি আরব এবং কাতারের নেতাদের সাথে বৈঠকের জন্য মধ্যপ্রাচ্য সফর করেছিলেন।



Our Like Page