October 5, 2026, 2:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

হামাস নেতার ছেলেদের হত্যা ইসরাইলের বর্বরতার নতুন প্রমাণ : ইরানের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার ছেলেদের ওপর বিমান হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইল নতুন করে তাদের বর্বরতার স্বাক্ষর রেখেছে।

গতকাল (বুধবার) হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে উদ্দেশ্য করে পাঠানো এক বার্তায় একথা বলেছেন তিনি। গতকাল (বুধবার) সন্ধ্যায় উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা বিমান হামলা চালিয়ে হানিয়ার তিন ছেলে এবং চার নাতিকে শহীদ করে।

ইরানি প্রেসিডেন্ট এই হত্যকাণ্ডের নিন্দা জানান এবং শহীদ পরিবারের সদস্য প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “নিঃসন্দেহে এই অপরাধ ইহুদিবাদীদের বর্বর এবং শিশু-হত্যার মানসিকতাকে আরো স্পষ্ট করে তুলেছে।” হানিয়াকে পাঠানো বার্তায় রায়িসি বলেন, ইসরাইলের দখলদার সরকার “পতনের চোরাবালি” থেকে নিজেকে বাঁচাতে যেকোন পদক্ষেপ নিতে দ্বিধা করছে না।

ইসমাইল হানিয়া শাহাদাতের এই ঘটনায় আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন, তার তিন ছেলে এবং নাতিদের শাহাদাতের জন্য মহান আল্লাহ কবুল করেছেন। ইসমাইল হানিয়া আরো বলেছেন, “এই রক্ত এবং বেদনা থেকে আমরা ফিলিস্তিনি জাতির জন্য নতুন আশা ও নতুন ভবিষ্যৎ নির্মাণ করবো, আমরা আমাদের জাতির জন্য মুক্তি ছিনিয়ে আনবো। গাজার জনগণের এই দুঃসময়ে আমার ছেলেরা ফিলিস্তিনি জনগণের সাথে গাজা উপত্যকাতেই ছিল; তারা গাজা ছেড়ে চলে যায়নি।



Our Like Page