October 5, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানে হামলা করলে ইসরাইলের জন্য আরো কঠোর জবাব অপেক্ষা করছে : আইআরজিসি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের বিরুদ্ধে কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে আরো কঠোর জবাব দেয়া হবে।

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই তার অতীত আচরণ বন্ধ করতে হবে এবং এই হামলা থেকে তাকে শিক্ষা নিতে হবে। যদি ইসরাইল কোনো ধরনের জবাব দেয়ার চেষ্টা করে তাহলে ইসরাইলের বিরুদ্ধে হামলা থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে আমাদের প্রতিক্রিয়া হবে নিশ্চিতভাবে আরো অনেক বেশি কঠোর।

জেনারেল সালামি বলেন, “এখন থেকে বিশ্বের কোথাও আমাদের স্বার্থ, আমাদের সম্পদ, আমাদের কর্মকর্তা কিংবা নাগরিকদের বিরুদ্ধে ইসরাইল যদি হামলা চালায় তাহলে আমরা ইরানের ভূখণ্ড থেকে পাল্টা হামলা চালাবো।”

গতরাতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ইসরাইলের বিভিন্ন বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এরপর ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানের পক্ষ থেকে হামলা অবসানের ঘোষণা এলো।

গত পহেলা এপ্রিল ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে বিমান হামলা চালায়। এতে আইআরজিসি’র দুজন ব্রিগেডিয়ার জেনারেলসহ সাত সামরিক উপদেষ্টা শহীদ হন। এ ঘটনার পর ইরান ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালানোর ঘোষণা দেয়। কনসুলেট ভবনে হামলার ১০ দিন পর সেই ঘোষণা বাস্তবায়ন করল আইআরজিসি।



Our Like Page