August 17, 2026, 1:06 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইরানের নজিরবিহীন অভিযান মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাষ বদলে দেবে : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তাকে ‘শক্ত ও উপযুক্ত’ প্রতিক্রিয়া বলে প্রশংসা করেছে ইয়েমেন। দেশটির সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সচিব ইয়াসের আল-হুরি রোববার এক বক্তব্যে এ প্রশংসা করে বলেছেন, এই অভূতপূর্ব অভিযান মধ্যপ্রাচ্যের সব ধরনের হিসাব-নিকাষ বদলে দেবে।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরাইলের বিমান হামলার জবাবে শনিবার রাতে ইসরাইলের ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর আল-হুরি এ মন্তব্য করলেন।

তিনি বলেন, “গোটা বিশ্বের চোখের সামনে ইরান ইসরাইলকে শাস্তি দিয়েছে এবং এই অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাষ বদলে যাবে। তেল আবিব যদি ইরানের বিরুদ্ধে তার নির্বুদ্ধিতা চালিয়ে যায় তাহলে এই অভিযান হবে বড় ধরনের সংঘাতের ভূমিকা।”

সিরিয়ার এই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলা প্রমাণ করেছে ইসরাইল একটি ‘ভুয়া’ রাষ্ট্র এবং আমেরিকা পৃষ্ঠপোষকতা সরিয়ে নিলেই এটি ধ্বংস হয়ে যাবে।

তিনি আরো বলেন, ইহুদিবাদী সরকারকে আমেরিকা সৃষ্টি করেছিল এবং বর্তমানে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি কিছু আরব দেশ এটিকে টিকিয়ে রেখেছে। এসব দেশ যদি তাদের সহযোগিতা বন্ধ করে দেয় তাহলে এই মুহূর্তে ইসরাইল নামক কোনো রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page