October 5, 2026, 5:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহু ইসরাইলের জন্য বাস্তব হুমকি : ইয়াইর লাপিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ ইরানের প্রতিশোধমূলক হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উগ্র ডানপন্থী প্রশাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা ও গালমন্দ করেছেন। শনিবার দিবাগত রাতে ইরান থেকে ইসরাইলের ওপর ওই প্রতিশোধমূলক হামলা চালানো হয়।

সামাজিক মাধ্যম এক্স পেইজে গতকাল (সোমবার) দেয়া এক পোস্টে তিনি বলেন, ইরানি হামলায় ইসরাইলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ দায় নেতানিয়াহুর মন্ত্রিসভার ওপর বর্তায়।

এক্স পেইজে দেয়া অন্য এক পোস্টে লাপিদ ইসরাইলি মন্ত্রীদের প্রতি পত্রপত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে ইরানকে হুমকি দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

গত শনিবার দিবাগত রাতে ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি ইসরাইলের বিরুদ্ধে কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রতিশোধমূলক হামলা চালায়। হামলার পর ইরান বলে রেখেছে, ইসরাইল যদি কোনো রকমের পাল্টা হামলা চালানোর চেষ্টা করে তাহলে পরিণতি হবে ভয়াবহ।



Our Like Page