October 5, 2026, 5:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলের বেইত হিল্লেল সামরিক ঘাঁটিতে মোতায়েন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দুটি ড্রোন দিয়ে ইসরাইলি অবস্থানে হামলা চালায়। বিবৃতিতে জানানো হয়েছে, ড্রোন দুটি সফলভাবে আয়রন ডোম প্ল্যাটফর্মে আঘাত করে এবং এতে সেখানকার বেশ কয়েকজন ক্রু হতাহত হয়।

ইসরাইলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, হিজবুল্লাহর ছোঁড়া ড্রোন অধিকৃত ভূখণ্ডের গ্যালিলি এলাকায় আঘাত হানে এবং সেখানে আগুন ধরে যায়। আগুন নেভানোর জন্য তিনটি অগ্নি নির্বাপক দল কাজ করে।

এদিকে, অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে বিরকেত রিশা সামরিক ঘাঁটিতে ইসরাইলি সেনাদের একটি সমাবেশ লক্ষ্য করে হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে। অন্যদিকে, লেবাননের কাফরশুভা এলাকার আল-সামাকা অবস্থানে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা।

গত সাত অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী অবস্থানে শুরু থেকেই হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ আন্দোলন পরিষ্কার করে বলেছে, গাজার ওপর যতক্ষণ পর্যন্ত ইসরাইল আগ্রাসন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের ওপর হামলা অব্যাহত রাখবে।



Our Like Page