October 5, 2026, 5:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি রাষ্ট্রের সদস্য পদে বাধা দিতে বিভিন্ন দেশের ওপর মার্কিন চাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য দেশের ওপর আমেরিকা চাপ সৃষ্টি করেছে যাতে তারা ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের প্রতি সমর্থন না জানায়। গতকাল (বুধবার) ‘দি ইন্টারসেপ্ট’ নামে মার্কিন একটি অনলাইন নিউজ অর্গানাইজেশন এ তথ্য ফাঁস করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের গোপন বার্তা থেকে ইন্টারসেপ্ট এই তথ্য তুলে ধরেছে।

ওই বার্তায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো যদি ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদের বিরোধিতা করে তাহলে আমেরিকার আর ভেটো দেয়ার প্রয়োজন হবে না।

আমেরিকা বিভিন্ন দেশের কাছে যে বার্তা পাঠিয়েছে তাতে বলা হয়েছে, “আমরা আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য সম্ভাব্য প্রস্তাবে সমর্থন দেবেন না। আগামী কয়েকদিনের মধ্যে নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

যে দেশগুলোকে ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা প্রত্যাখ্যান করার জন্য ঐক্যবদ্ধ করা হচ্ছে তাদের মধ্যে রয়েছে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি মাল্টা। বিশেষ করে ইকুয়েডরকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করার জন্য মাল্টা এবং ফ্রান্সসহ অন্য দেশগুলোর কাছে লবিং করতে বলা হচ্ছে।

ধারণা করা হচ্ছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতিসংঘের সদস্য পদ পাওয়ার জন্য আজ ১৮ এপ্রিল নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলা হতে পারে। নিরাপত্তা পরিষদে আরব দেশগুলোর প্রতিনিধি হিসেবে আলজেরিয়া এই প্রস্তাব তুলবে।

২০১১ সাল থেকে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা করে আসছে কিন্তু প্রধানত মার্কিন বাধার কারণে তা আজ পর্যন্ত সম্ভব হয়নি। বর্তমানে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য রাষ্ট্র।



Our Like Page