May 5, 2026, 9:29 am
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি সেনা অবস্থানে হিজবুল্লাহর হামলা ; আহত ১৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের একটি সেনা অবস্থানে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল (বুধবার) হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের একটি গোয়েন্দা কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালায়। এ সম্পর্কে ইসরাইলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ১৪ জন সেনা আহত হয়েছে যার মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। ইসরাইলের গণমাধ্যম দাবি করছে, হিজবুল্লাহ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকও আহত হয়।

ইসরাইলের ওয়ালা নিউজ ওয়েবসাইট দাবি করেছে, অত্যন্ত পরিকল্পিতভাবে হিজবুল্লাহ যোদ্ধারা আকস্মিকভাবে এই হামলা চালায়। ইসরাইলের আরেকটি গণমাধ্যম জানিয়েছে, কোনো রকমের সতর্কবার্তা ছাড়াই হিজবুল্লাহ যোদ্ধারা ড্রোন হামলা চালায়। তবে, কোথা থেকে এই হামলা হয়েছে ইসরাইলি সামরিক বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।

হিজবুল্লাহ আন্দোলন এই হামলা সম্পর্কে এক বিবৃতিতে বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এই হামলা চালায়। ইহুদিবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে গত কয়েক মাস ধরে দফায় দফায় যে হামলা চালাচ্ছে তারও জবাব দেয়া হয়েছে বলে হিজবুল্লাহ তাদের বিবৃতিতে জানিয়েছে।

প্রতিরোধকামী সংগঠনটি জানিয়েছে, ড্রোন এবং গাইডেড মিসাইলের একটি সমন্বিত হামলা ছিল এটি। লেবাননের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য ইসরাইল সম্প্রতি এই ঘাঁটিতে গোয়েন্দা কমান্ড সেন্টার প্রতিষ্ঠা করেছিল। হিজবুল্লাহ যোদ্ধারা তাতে আঘাত করেছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page