October 5, 2026, 7:12 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার ভেটোর কারণে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পেল না ফিলিস্তিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দিয়েছে সাম্রাজ্যবাদী আমেরিকা। এর ফলে ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ১২টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেয়া সত্ত্বেও এ সংক্রান্ত প্রস্তাব পাস হতে পারেনি। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত ছিল।

আমেরিকা এমন সময় ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ আটকে দিল যখন ওয়াশিংটন গত তিন দশকেরও বেশি সময় ধরে জোর গলায় ফিলিস্তিন সংকটের ‘দুই রাষ্ট্র-ভিত্তিক’ সমাধানের দাবি করে আসছিল।

অর্থাৎ মার্কিন সরকার বলে আসছিল যে, ইসরাইলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে হবে। কিন্তু বৃহস্পতিবার রাতের ভোটাভুটিতে ভেটো প্রদানের মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকা নিজের মুখোশ উন্মোচন করে বলে দিল যে, ওয়াশিংটন মুখে যাই বলুক না কেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সে আত্মপ্রকাশ করতে দেবে না।

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। ২০১১ সালে ফিলিস্তিন প্রথম জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের আবেদন করেছিল; কিন্তু আমেরিকার বিরোধিতার কারণে তখন সে আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ফিলিস্তিন।

গত অক্টোবর মাসে গাজায় ইসরাইলি ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ফিলিস্তিনের প্রতি সৃষ্ট সহানুভূতির পরিপেক্ষিতে চলতি মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পক্ষ থেকে আবার ওই আবেদন উত্থাপিত হয়। বৃহস্পতিবার রাতে ওই আবেদনকে ভোটাভুটির জন্য খসড়া প্রস্তাব আকারে নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হয়। কিন্তু বেশিরভাগ দেশের সম্মতি থাকা সত্ত্বেও আমেরিকার ভেটোর কারণে তা পাস হতে পারল না।

জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য দেশগুলো এই সংস্থার বেশিরভাগ বৈঠকে অংশ নিতে পারলেও ভোট দেয়ার ক্ষমতা থেকে বঞ্চিত। ফিলিস্তিন ছাড়াও ভ্যাটিক্যান জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য।



Our Like Page