October 5, 2026, 6:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

দিমুনা পরমাণু স্থাপনাকে টার্গেট করেনি ইরান : আইআরজিসির মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় দখলদার সরকারের দিমুনা পরমাণু স্থাপনার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে দাবি করা হয়েছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান গত ১৩ এপ্রিল রাতে ইসরাইলের বিরুদ্ধে ‘সত্য প্রতিশ্রুতি’ নামের ওই অভিযান চালায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শারিফ তেহরানে বলেছেন, “ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্রের সাম্প্রতিক শাস্তিমূলক পদক্ষেপে দিমুনা পরমাণু চুল্লিকে অন্তর্ভুক্ত করা হয়নি।”

তিনি বলেন, বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে এই ডাহা মিথ্যা উত্থাপন ও বিদ্বেষপ্রসূত প্রচারণা চালানো হয়েছে।

ইসরাইলি দৈনিক মাআরিভ সম্প্রতি দাবি করেছে, গত ১৩ এপ্রিলের ইরানি হামলার সময় দিমুনা চুল্লির একটি ভবনে নাকি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির বরাত দিয়ে দৈনিকটি দাবি করেছে, ওই পরমাণু স্থাপনার আশপাশে আরো দুই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে যে হামলা চালায় ১৩ এপ্রিল রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। তেহরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি আবার ইরানের স্বার্থে হামলা চালায় তাহলে তার বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানা হবে।



Our Like Page