October 5, 2026, 7:10 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরাইলি গণহত্যা : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরো বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ।

তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেনের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈত নীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরাইলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে।

ফোনালাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সংঘাত কোনো অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যেকোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ।



Our Like Page