October 5, 2026, 8:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মহাকাশে নতুন ক্রু পাঠাবে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন তিন নভোচারীকে তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঠাবে। বেইজিংয়ের ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) বলেছে, ২০৩০ সাল নাগাদ চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যে সর্বশেষ এই মিশনে নভোচারীদের মহাকাশে পাঠানো হচ্ছে।

বেইজিং জানিয়েছে, শেনঝু-১৮ মিশনে তিন মহাকাশচারীকে বৃহস্পতিবার রাত ৮:৫৯ টায় (১২৫৯ জিএমটি) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উড্ডয়নের কথা রয়েছে।
মিশনে নেতৃত্ব দেবেন যুদ্ধবিমানের পাইলট এবং নভোচারী ইয়েং গুয়াংফু। তিনি পূর্বে ২০২১ সালে শেনঝু-১৩ মিশনেও অংশ নিয়েছিলেন।
তিয়ানগং মহাকাশচারীদের সর্বশেষ ব্যাচ ছয় মাস কক্ষপথে অবস্থান করবেন। তারা সেখানে মহাকর্ষ এবং পদার্থবিদ্যার পাশাপাশি জীব বিজ্ঞানের পরীক্ষা-নিরীক্ষা চালাবেন।
সিএমএসএ’র উপ-মহাপরিচালক লিন জিয়াকিয়াং এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সকল প্রাক-লঞ্চ প্রস্তুতি সময়সূচী অনুযায়ী তৈরি রয়েছে।’
তিয়াংগং হল বেইজিংয়ের মহাকাশ কর্মসূচির গৌরবোজ্জ্বল মুকুট, বেইজিংয়ের মহাকাশ কর্মসূচি ইতোমধ্যে মঙ্গল ও চাঁদে রোবোটিক রোভার অবতরণ করেছে এবং কক্ষপথে মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর ক্ষেত্রে চীনকে বিশ্বের তৃতীয় দেশে উন্নীত করেছে।
নতুন ক্রু শেনঝো -১৭ দলের প্রতিস্থাপন করবে। তাদেরকে অক্টোবরে স্টেশনে পাঠানো হয়েছিল।
চীনের ‘মহাকাশ স্বপ্ন’ এর পরিকল্পনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে আরো জোরদার করা হয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এখন মহাকাশ কর্মসূচিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে ধরার জন্য তার সামরিক কর্তৃপক্ষের অধীনে মহাকাশ কর্মসূচিতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
বেইজিং ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি ক্রু মিশন পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে এবং চন্দ্র পৃষ্ঠে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করেছে।



Our Like Page