October 5, 2026, 7:53 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

আনুষ্ঠানিকভাবে প্রাবোওকে পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা ইন্দোনেশিয়া কমিশনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্দোনেশিয়ার নির্বাচন কমিশন বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোর নাম ঘোষণা করেছে। দেশটির সাংবিধানিক আদালত তার প্রথম রাউন্ডের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের চ্যালেঞ্জগুলো বাতিল করার পর তার নাম ঘোষণা করা হলো। খবর এএফপি’র।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ৭২ বছর বয়সী প্রাবোও বিদায়ী নেতা জোকো উইডোডোর কাছ থেকে আগামী অক্টোবরে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। তিনি জোকোই নামে বেশি পরিচিত।
তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অ্যানিস বাসওয়েদান এবং গঞ্জার প্রনোউ ১৪ ফেব্রয়ারি অনুষ্ঠিত ভোট ফের অনুষ্ঠানের আহ্বান জানানোর পর এমন ঘোষণা আসলো। অনুষ্ঠিত এ নির্বাচনে প্রাবোও প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। এমন ফলাফলের পর নির্বাচনে রাষ্ট্রের হস্তক্ষেপ এবং আইন পরিবর্তনের অভিযোগ তোলা হয়।
১৯৯০ এর দশকের শেষের দিকে স্বৈরশাসক সুহার্তোর শাসনের অবসানের সময় গণতন্ত্র কর্মীদের গুম করার ক্ষেত্রে ভূমিকা পালনের জন্য বিভিন্ন মানবাধিকার গ্রুপ প্রাবোওকে অভিযুক্ত করেছে এবং তিনি মানবাধিকার লঙ্ঘনের অতীতের এমন অভিযোগের জন্য অনেক বিতর্কিত।



Our Like Page