August 17, 2026, 5:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

গাজা উপকূলে বিতর্কিত জাহাজঘাট নির্মাণ শুরু করেছে মার্কিন সেনারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপকূলে একটি বিতর্কিত জাহাজঘাট নির্মাণের কাজ শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটন দাবি করছে, গাজা উপত্যকায় ত্রাণ সামগ্রী আনার জন্য তারা এই ঘাট নির্মাণ করছে।

পেন্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার গতকাল (বৃহস্পতিবার) সাংবাদিকদের বলেন, “আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে, ‘ইউএসএনএস বেনাভিডেজ’-সহ কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ এই ঘাট নির্মাণের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু করেছে।”

মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট এই ঘাট নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। এর পরপরই আমেরিকা ভাসমান ঘাট নির্মাণের জন্য পূর্ব ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করে। আমেরিকা দাবি করছে- সাইপ্রাস থেকে তারা ত্রাণ নিয়ে এই ঘাটের মাধ্যমে সেগুলো গাজা উপত্যকায় পাঠাবে। তবে আমেরিকার এই দাবি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ যে ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকা হাজার হাজার কোটি ডলার সামরিক সহায়তা দিচ্ছে, সেই ইসরাইল আমেরিকার কথা শুনবে না এবং আমেরিকার পাঠানো ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে দেবে না এটা বিশ্বাস করা কঠিন।

গাজার ওপর গত ১৬ বছর ধরে অবরোধ আরোপ করে রেখেছে ইসরাইল। আর সাম্প্রতিক যুদ্ধের কারণে সেখানকার পরিস্থিতি হয়েছে ভয়াবহ। গাজা উপত্যকা বর্তমানে মারাত্মক দুর্ভিক্ষের মুখে রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page