July 10, 2026, 2:02 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও গাজায় চলছে প্রচন্ড লড়াই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণাঞ্চলীয় রাফাসহ গাজায় হামাসের সাথে ইসরায়েলের তুমুল লড়াই চলছে।
যদিও যুক্তরাষ্ট্র রাফায় পূর্ণ অভিযানের বিষয়ে হুঁশিয়ার করেছে। একইসঙ্গে যুদ্ধোত্তর নৈরাজ্য ও বিদ্রোহের হুমকি নিয়েও সতর্ক করেছে।
তা সত্ত্বেও গাজার উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে হামাসের সাথে ইসরায়েলের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
পূর্ব রাফায় হেলিকপ্টার থেকে হামলা ও ভারি গোলা নিক্ষেপ করা হয়েছে। একইসঙ্গে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং গাজা নগরীর জৈতুন এলাকায় লড়াই চলছে।
ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল রাফায় স্থল হামলার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। গত সপ্তাহে দেশটি পূর্ব রাফায় ট্যাংক ও সৈন্য পাঠিয়েছে।
জাতিসংঘ বলছে, মিসর সীমান্ত সংলগ্ন  রাফায় গাজার অন্যান্য এলাকা থেকে ১৪ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনী আশ্রয় নিয়েছে। কিন্তু ইসরায়েলের হামলার হুমকির কারণে রাফা থেকে এ পর্যন্ত তিন লাখ ৬০ হাজার ফিলিস্তিনী পালাতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থা এ কথা  জানিয়েছে।
সংস্থাটি আরো বলেছে, গাজায় কোন এলাকাই নিরাপদ নয়। অধিকাংশ এলাকা ধূসর ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
উত্তর গাজায় হামাসের কমান্ড সেন্টার ভেঙে দেয়া হয়েছে বলে ইসরায়েল দাবি করার কয়েকমাসের মধ্যে সেখানে আবারো হামলা শুরু করেছে দেশটি।
ইসরায়েলি সেনা মুখপাত্র বলছে, হামাসে সেখানে তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে।
হামাসের সশস্ত্র শাখা এজেদিন আল কাসাম বিগ্রেড বলেছে, তাদের সদস্যরা রাফা ও জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে।
এদিকে জাতিসংঘ বলেছে, রাফায় ইউরোপীয়ান হাসপাতালের দিকে যাওয়ার পথে জাতিসংঘের গাড়িতে হামলার কারণে সংস্থাটির নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও আরো একজন আহত হয়েছে।
গাজা যুদ্ধকালে এটিই প্রথম জাতিসংঘের আন্তর্জাতিক হতাহতের ঘটনা। যুদ্ধকালে এ পর্যন্ত জাতিসংঘের ১৯০ ফিলিস্তিনী কর্মী নিহত হয়েছে।
উল্লেখ্য,ফিলিস্তিনী সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের  হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরায়েলিকে হত্যা এবং ২৫০ জিম্মিকে আটক করে।
এদিকে ৭ অক্টোবর ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৯১ ফিলিস্তিনী নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page