October 28, 2026, 2:30 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগুন নিয়ে খেলতে আসবেন না : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নকে ‘আগুন নিয়ে খেলা’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ইয়েমেন। ২৭ সদস্যবিশিষ্ট ইউরোপীয় ইউনিয়ন লোহিত সাগরে একটি নৌ সামরিক মিশন নামানোর সিদ্ধান্ত নেয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেন।

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি মঙ্গলবার তার অফিসিয়াল এক্স পেজে লিখেছেন, “ইউরোপীয়দের বলছি: আগুন নিয়ে খেলবেন না বরং ব্রিটেনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। মার্কিন শয়তানকে সাহায্য করবেন না কারণ, তাতে আমেরিকা গাজাবাসীকে নির্বিঘ্নে নিশ্চিহ্ন করার কাজে ইসরাইল সরকারকে পৃষ্ঠপোষকতা দিতে পারবে।”

এর আগে সোমবার এডেন সাগরে ইয়েমেনের হুথি সমর্থিত সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ কার্গো জাহাজ রুবাইমার ডুবে যায়।

এদিকে মঙ্গলবারই ইইউ’র নৌ মিশনের কাজ শুরু করার ঘোষণা দেয়া হয়। গাজায় ইসরাইলি গণহত্যার বিরোধিতা করে ইয়েমেন লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে যে হামলা চালাচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে ওই মিশন নামানো হচ্ছে। লোহিত সাগর, এডেন সাগর ও এর আশপাশের পানিসীমায় ব্যাপক হারে ইউরোপীয় যুদ্ধজাহাজ নামানো হবে ওই মিশনের কাজ। প্রাথমিকভাবে মিশনের মেয়াদ ঠিক করা হয়েছে এক বছর।

মোহাম্মাদ আলী আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইইউ’র মিশন লোহিত সাগরে সামরিক তৎপরতা জোরদার করবে। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল আরো বেশি বাধাপ্রাপ্ত হবে এবং ইউরোপীয় দেশগুলোতেই খাদ্যদ্রব্য সরবরাহে বিঘ্ন সৃষ্টি হবে।

ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করে। মোহাম্মাদ আলী আল-হুথি যে হুমকি দিলেন তাতে মনে হচ্ছে, এবার ইইউভুক্ত ২৭ দেশের বাণিজ্যিক জাহাজগুলিকেও হামলার আওতায় নিয়ে আসবে ইয়েমেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page