May 7, 2026, 3:33 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব: বিদ্যুৎ মন্ত্রী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা ১৬ বছরের আগে ফেসবুক-টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ইসরায়েলি হামলায় লেবাননে হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে : ট্রাম্প আমরা যুদ্ধ শেষ করতে প্রস্তুত : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক নিরবতা গাজায় গণহত্যা চালানোর সবুজ সংকেত : ফ্রান্সেসকা আলবানিজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, গাজায় ইহুদিবাদী ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায় নিরবতা বজায় রাখার মধ্যদিয়ে মূলত দখলদারদের এই অপরাধযজ্ঞ নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে। তিনি বলেন, গাজার পরিস্থিতি এখন অনেকটা সেব্রেনিৎসা ও রুয়ান্ডার মতো হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের এই কর্মকর্তা সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, নিবিড়ভাবে লক্ষ্য করলে দেখা যাবে অন্য গণহত্যাগুলোর মধ্যেই গাজায় বেসামরিক জনগণকে হত্যা করা হচ্ছে। এটা একটা প্রক্রিয়া যা একদিনেই ঘটে না। এই গণহত্যা এখনি বন্ধ করা উচিত। কিন্তু রুয়ান্ডা ও সেব্রেনিৎসার মতো গাজায়ও আন্তর্জাতিক সম্প্রদায় গণহত্যা সংঘটিত হওয়ার সুযোগ দিচ্ছে।

বসনিয়া ও সার্বিয়ার মধ্যে যুদ্ধ চলাকালীন ১৯৯৫ সালে বর্বর সার্ব বাহিনী ভয়াবহ গণহত্যা চালায় এবং এতে অল্প কিছু দিনের মধ্যে অন্তত আট হাজার মানুষ নিহত হয়। এছাড়া, ১৯৯৪ সালে রুয়ান্ডায় গণহত্যা সংঘটিত হয় যেখানে অন্তত ১০ লাখ মানুষ নিহত হয়েছে।

জাতিসংঘ বিশেষ দূতের এই এক্স পেইজ পোস্টের আগে জাতিসংঘের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের জন্য একটি কমিশন গঠনের ইঙ্গিত দেয়া হয়।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page