August 15, 2026, 3:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

আফগানিস্তানে প্রকাশ্যে ২ ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ফুটবল স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রকাশ্যে দুই ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করার কথা রয়েছে। তালেবান সরকার ক্ষমতায় আসার পর ইতোমধ্যে তৃতীয় ও চতুর্থ মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

গজনি প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ এক সরকারি বিজ্ঞপ্তিতে বলেছে, এ মৃত্যুদন্ড ছিল একটি কিসাস শাস্তি (হত্যার বদলে হত্যা)। তবে প্রাথমিকভাবে এ দুই আসামীর বা তাদের অপরাধের ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবান সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর অনেকের মৃত্যুদন্ড জনসম্মুখে কার্যকর করলেও ২০২১ সালের আগস্টে ফের তারা ক্ষমতায় এসে মাত্র দ’ুজনের মৃত্যুদন্ড প্রকাশ্যে কার্যকর করে। হত্যার অপরাধের জন্য তাদের মৃত্যুদন্ড এভাবে কার্যকর করা হয়।
তালেবান সরকার শরিয়াহ আইন অনুযায়ী চুরি, ব্যভিচার এবং মদ্যপানসহ অন্যান্য অপরাধের জন্য নিয়মিত প্রকাশ্যে বেত্রাঘাত করে থাকে।
তালেবানের সর্বোচ্চ নেতা তিহবাতুল্লাহ আখুন্দজাদা গত বছর বিচারকদের কিসাস শান্তিসহ শরিয়ার সমস্ত দিক সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page