October 4, 2026, 3:42 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আভদেয়েভকা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে : শোইগু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে অবহিত করেছেন যে দোনেৎস্কের কাছের আভদেয়েভকা শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর তাসের।
মন্ত্রণালয় বলেছে, ‘আজ ক্রেমলিনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আর্মি জেনারেল শোইগু রাশিয়ার সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার-ইন-চীফকে অবহিত করেছেন যে কর্নেল জেনারেল আন্দ্রে মর্দভিচের নেতৃত্বে কেন্দ্রীয় সৈন্যদের গ্রুপ দোনেৎস্ক পিপলস রিপাবলিকের আভদেয়েভকা শহরের সম্পর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একটি বিশাল সুরক্ষিত দুর্গ ছিল।’
মন্ত্রণালয় বলেছে, ‘আজ ক্রেমলিনে প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সুপ্রিম কমান্ডার-ইন-চীফ ভøাদিমির পুতিনকে রির্পোট করেছেন যে কর্নেল-জেনারেল আন্দ্রে মর্দভিচেভের নেতৃত্বে কেন্দ্রীয় সৈন্যদের গ্রুপ দোনেৎস্ক পিপলস রিপাবলিকের আদভেয়েভকা শহরের সম্পর্ণ নিয়ন্ত্রণ পেয়েছে। আর এটি ছিল ইউক্রেনের সামরিক বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি।’
তারা আরো জানায়, ইউক্রেনের জাতীয়তাবাদীদের হাত থেকে ৩১.৭৫ বর্গকিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। আভদেয়েভকা শহরে গত ২৪ ঘণ্টার লড়াইয়ে শত্রু পক্ষের প্রায় দেড় হাজার মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
শহরটিতে রাশিয়ার বাহিনীর ধারাবাহিক অভিযানের মুখে ইউক্রেনের যোদ্ধারা বাধ্য হয়ে তাদের সামরিক সরঞ্জাম ফেলে পালিয়ে যায়।
সেখানে শত্রু পক্ষের সম্পূর্ণ পরাজয় এবং এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাশিয়ার অগ্রগতির তথ্য প্রকাশ না করার ব্যাপারে মন্ত্রণালয়টি জোর দিয়েছিল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page