October 3, 2026, 9:56 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আমরা কোনো হুমকির জবাব না দিয়ে ছাড়ি না : জেনারেল সালামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি ওয়াশিংটনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশ যেকোনো হুমকির কঠোর জবাব দেবে। ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর গাজা আগ্রাসনের ফলে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র যখন উত্তেজনা আরো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে তখন এ হুঁশিয়ারি দিলেন জেনারেল সালামি।

তিনি গতকাল (বুধবার) তেহরানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “কখনও কখনও শত্রুরা হুমকি দেয়। আমরা ইদানিং মার্কিন কর্মকর্তাদের বাগাড়ম্বর শুনতে পাচ্ছি যারা আবার ইরানের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছিলেন, তিনি জর্দানের একটি মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলার জবাব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবারের ওই ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অপর ৪০ জনের বেশি সেনা আহত হয়। ওই হামলার জন্য বাইডেন ইরানকে দায়ী করেন।

আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেন, “আমি আমেরিকানদের বলতে চাই তোমরা আমাদের শক্তি পরীক্ষা করে দেখেছো এবং আমরা পরস্পরকে ভালোভাবেই চিনি। আমরা কোনো হুমকির জবাব না দিয়ে ছাড়ি না।”

এর আগে মঙ্গলবার জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছিল, ইরানের মৌলিক নীতি হচ্ছে- যে কোনো পক্ষ যদি ইরানের ভূমিতে কিংবা বিদেশে ইরানি স্বার্থ ও নাগরিকদের ওপর হামলা চালায় তাহলে তেহরান তার সমুচিত জবাব দেবে। এই নীতি সব সময় সবার ক্ষেত্রে প্রযোজ্য।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page