October 3, 2026, 12:07 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

আমরা মধ্যপ্রাচ্যে মার্কিন-ব্রিটিশ ঘাঁটিগুলোতে হামলা করব : হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের হুথি সমর্থিত সেনা অবস্থানগুলোর ওপর ইঙ্গো-মার্কিন হামলার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৈতিক দিকনির্দেশনা বিভাগের উপ প্রধান আব্দুল্লাহ বিন আমের বলেছেন, “আমাদের অবস্থানগুলোতে আকস্মিক হামলা চালানো হয়েছে এবং আমরা এর জবাব দিতে দ্বিধা করব না।

তিনি আজ (শুক্রবার) সকালে আল-জাজিরা নিউজ চ্যানেলকে বলেন, “আত্মরক্ষা করার মতো সামর্থ্য ও বৈধতা আমাদের রয়েছে। লোহিত সাগরকে সামরিকীকরণের দায় ওয়াশিংটন ও লন্ডনকেই নিতে হবে।”

আজ ভোররাতে চালানো ইঙ্গো-মার্কিন হামলায় রাজধানী সানা ও হুদায়দা বন্দরের নিকটবর্তী সামরিক অবস্থানগুলোকে টার্গেট করা হয়। আমের বলেন, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে আমাদের অভিযান চলবে।

এদিকে হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল-বুখাতি সতর্ক করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন ও লন্ডন যদি যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তাহলে আমরা মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোতে হামলা করব। তিনি আশা প্রকাশ করে বলেন, আল্লাহর ইচ্ছায় এ যুদ্ধে ইয়েমেন বিজয়ী হবে। যারা ফিলিস্তিনে আমাদের ভাইদের সমর্থন জানাতে ব্যর্থ হয়েছে তাদের ছাড়া আমাদের আর কাউকে ভয় নেই বলে তিনি মন্তব্য করেন।

ইয়েমেনের এই হুথি নেতা বলেন, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে নিজেদের উৎসর্গ করেছি। আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে, এখন আমরা আরব ও মুসলিম বিশ্বের শত্রুদের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়েছি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page