October 3, 2026, 7:47 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

আল-আকসা তুফান অভিযান ইসরাইলকে বিলুপ্তির পথ দেখিয়েছে : হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইসরাইলের বিরুদ্ধে গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলনগুলোর আল-আকসা তুফান অভিযান এই দখলদার শক্তিকে ‘বিলুপ্তির পথ দেখিয়েছে।’ হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় ৭ অক্টোবরের অভিযান সম্পর্কে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে শতাব্দির সেরা আঘাত হেনেছি। ৭ অক্টোবর ফিলিস্তিনি জনগণ এই অপরাধী শত্রুর পরাজয়ের প্রতিচ্ছবি দেখতে পেয়েছে যা তাদের অন্তরে চিরজাগরুক হয়ে থাকবে এবং তারা তাদের বিজয়ে ‘গর্বিত ও গর্বিত হতে থাকবে।’

২৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত এই দখলদার শক্তির ক্ষয়ক্ষতিরও বিবরণ দিয়েছেন আবু উবায়দা। তিনি বলেন, গত দুই মাসে আমরা ইসরাইলের ৮২৫টি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছি। ফিলিস্তিনি যোদ্ধারা গত ২৪ ঘণ্টায় তিনটি ইসরাইলি হেলিকপ্টারে হামলা চালিয়েছে বলেও জানান হামাসের মুখপাত্র।

তিনি বলেন, গাজাবাসীর ওপর ইসরাইলের সহিংস হামলা বন্ধ এবং গণহত্যার অবসান ঘটানো এখন আমাদের প্রধান অগ্রাধিকারভিত্তিক কাজ। আবু উবায়দা বলেন, “আমাদের অগ্রাধিকার হল আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা এবং আগ্রাসন সম্পূর্ণরূপে বন্ধ করার আগে কোন বন্দি বিনিময় চুক্তি হবে না।” এর আগে নভেম্বরের শেষ সপ্তাহে কাতার ও মিশরের মধ্যস্থতায় এক যুদ্ধবিরতি চুক্তির আওতায় ১০৫ ইসরাইলিকে মুক্তি দিয়েছিল হামাস।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page