October 3, 2026, 10:39 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউএনআরডব্লিও’র বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ প্যানেল গঠন করা হবে : জাতিসংঘ মহাসচিব

ইউএনআরডব্লিও-এর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ প্যানেল ঘোষণা জাতিসংঘ প্রধানের

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস ডেস্ক): জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস
ইউএনআরডব্লিও-এর বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখতে নিরপেক্ষ প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন।
জাতিসংঘের সংস্থাটি ফিলিস্তিনী শরণার্থীদের সহায়তা দিয়ে থাকে। কিন্তু গত ৭ অক্টোবরে ইসরায়েলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলার সাথে সংস্থাটির ১২ কর্মীর জড়িত থাকার অভিযোগ করে তেলআবিব।
এ অভিযোগের কারণে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানী ও জাপানসহ কয়েকটি দাতা দেশ এ সংস্থায় সহায়তা স্থগিতের ঘোষণা দেয়।
জাতিসংঘের এক বিবৃতিতে সোমবার বলা হয়েছে, সাবেক ফরাসী পররাষ্ট্র মন্ত্রী ক্যাথরিন কলোনা প্যানেলটির নেতৃত্ব দেবেন। তিনি ইউরোপের তিনটি গবেষণা সংস্থার সাথে কাজ করবেন।
প্যানেলটি মার্চের শেষে গুতেরেসের কাছে অন্তবর্তী রিপোর্ট জমা দেবে। চূড়ান্ত রিপোর্ট এপ্রিলের শেষে জাতিসংঘ মহাসচিবের কাছে জমা দেয়া হবে।
এদিকে প্যানেল গঠনের পর ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রী ইসরাইল কার্টজ একে অভিনন্দন জানিয়ে এক্সে (সাবেক টুইটার) বলেছেন, জাতিসংঘের ফিলিস্তিনী শরণার্থী সংস্থার সন্ত্রাসের সাথে জড়িত থাকার সকল প্রমাণ আমরা জমা দেবো।
কমিটিকে সত্য সামনে আনতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page