August 13, 2026, 8:15 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের জন্য ইউরো সহায়তা আটকে দিলো হাঙ্গেরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের জন্য ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘোষিত ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিয়েছে জোটের অন্যতম সদস্যরাষ্ট্র হাঙ্গেরি। প্রসঙ্গত, এক ইউরোর মূল্যমান বাংলাদেশি মুদ্রায় ১২০ টাকা।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক বসেছিল। জোটের অন্য ২৬ দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও।

সেখানে প্রথমে ইউক্রেনকে সহায়তা প্রদানের ইস্যুটি উত্থাপন করা হয় এবং হাঙ্গেরি তাতে আপত্তি জানায়। আর জোটের অপর সদস্যরাষ্ট্র সুইডেন ভোট দেওয়া থেকে বিরত থাকে।

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্তারসেন বলেন, এ ব্যাপারে সমর্থন বা অসমর্থন জানানোর আগে নিজ দেশের পার্লামেন্ট সদস্যদের মতামত নিতে হবে তাকে।

অন্যদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টবর অর্বান ‘এই প্রস্তাবে হাঙ্গেরি ভেটো দিচ্ছে’ উল্লেখ করে বৈঠক কক্ষ থেকে বেরিয়ে যান। পরে আর বৈঠকেই আসেননি তিনি।

তিনি বেরিয়ে যাওয়ায় অবশ্য আলোচনা থেমে থাকেনি। ইইউ’র বৈঠকে এরপর ইউক্রেন, মলদোভা এবং জর্জিয়াকে জোটের সদস্যপদ প্রদানের ব্যাপারে আলোচনা শুরু হয় এবং সব সদস্যরাষ্ট্র সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ক যোগাযোগ ও কথাবার্তা শুরু করার পক্ষে ভোট দেয়।

ব্রাসেলসে ইইউর বৈঠকে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে। বিবিসিকে তিনি বলেন, ‘জোটের ২৬টি দেশ যেখানে একটি ইস্যুতে একমত, সেখানে ভিক্টর অর্বান বা হাঙ্গেরির একার আপত্তিতে কোনো পরিবর্তন হবে না। আমার বিশ্বাস, আগামী জানুয়ারি শেষ হওয়ার আগেই ইউক্রেনের সঙ্গে (সহায়তার অর্থ) চুক্তি আমরা করতে পারব।’

‘আমাদের আরও কয়েক সপ্তাহ অপেক্ষ করতে হবে। আশা করি, এর মধ্যে ইউক্রেন অর্থশূন্য হয়ে পড়বে না।’

প্রসঙ্গত, মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ হাঙ্গেরি গত বেশ কয়েক মাস ধরেই ইউক্রেনে ইইউর অর্থ ও সামরিক সহায়তা পাঠানোর বিপক্ষে অবস্থান নিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page