October 28, 2026, 6:08 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের প্রায় ২০০ বন্দর স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে : আলেকজান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও অবকাঠামো মন্ত্রী আলেকজান্ডর কুব্রাকভ বলেছেন, ২০২৩ সালের জুলাইয়ে খাদ্য শস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর থেকে ইউক্রেনের প্রায় ২০০ বন্দর অবকাঠামো সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রী ফেসবুকে লিখেছেন, ১৮ জুলাইয়ের পর থেকে ‘প্রায় ২০০ বন্দর অবকাঠামো বিভিন্ন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মন্ত্রী আরো দাবি করেন যে তাদের দেশ ২০২৩ সালের আগস্টে আলোচনা সাপেক্ষে কৃষ্ণ সাগরে তৈরি ‘অস্থায়ী করিডোরের’ মাধ্যমে দুই কোটি ২০ লাখ টনেরও বেশি খাদ্য শস্য পারিবহন করেছে।
আগস্টে খাদ্য শস্য সরবরাহ চুক্তি শেষ হওয়ার পর ইউক্রেন শস্য রপ্তানির জন্য কৃষ্ণ সাগরে ‘অস্থায়ী করিডোর’ তৈরির ঘোষণা দেয়। গত নভেম্বরের শেষের দিকে কিয়েভ ঘোষণা দেয় যে তাদের এ করিডোরের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৫৫ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে।
এদিকে জাতিসংঘ উল্লেখ করেছে যে ইউক্রেনের অস্থায়ী করিডোর আগের শস্য চুক্তি সরবরাহের প্রতিস্থাপন হতে পারে না। ইউক্রেনের এ করিডোরের আওতায় এক মাসে মাত্র ৪০ লাখ টন খাদ্য সরবরাহ করা যেতে পারে।
এছাড়া ইউক্রেন তাদের অস্থায়ী করিডোর দিয়ে খাদ্য বহির্ভূত পণ্য রপ্তানি করে থাকে

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page