October 29, 2026, 1:31 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির স্মলেনস্ক অঞ্চলে ইউক্রেনের আরো তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রোববার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর তাসের।

এর আগের দিন মন্ত্রণালয় জানায়, তারা ২০ জানুয়ারি মস্কো সময় ২৩টা ৫০মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ৫০মিনিট) এ অঞ্চলে ইউক্রেনের আরেকটি ড্রোন ধ্বংস করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘২১ জানুয়ারি মস্কো সময় ১টা ৩০মিনিটে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১০টা) রাশিয়ার ভূখ-ে বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়। সতর্ক অবস্থায় থাকা রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশটির স্মলেনস্ক অঞ্চলে ইউক্রেনের মনুষ্যবিহীন তিনটি আকাশযান ধ্বংস করে। এগুলো দেখতে অনেকটা বিমানের মতো ছিল।’
স্মলেনস্ক অঞ্চলের গভর্নর ভ্যাসিলি আনোখিন তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, শনিবার রাতে ইউক্রেনের ড্রোন হামলায় হতাহতের বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page