October 3, 2026, 9:57 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ফরাসি ত্রাণ কর্মীদের হত্যার নিন্দা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ শুক্রবার ইউক্রেনে রাশিয়ার চালানো হামলায় দুই ফরাসি ত্রাণ কর্মী নিহত হওয়ার খবর নিশ্চিত করে এ ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানিয়েছেন। খবর এএফপি’র।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক ড্রোন হামলায় ওই দুই ব্যক্তি নিহত হন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মাখোঁ বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলায় দুই ফরাসি সহায়তা কর্মী নিহত হয়েছেন। এটি একটি কাপুরুষোচিত কাজ। আমি এমন হামলার কঠোর নিন্দা জানাই।’
তিনি আরো বলেন, ‘মানুষকে সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সকল স্বেচ্ছাসেবকদের প্রতি আমি সংহতি জানাই।’
দেশটির পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন সেজার্ন বলেন, ‘রাশিয়াকে তাদের বিভিন্ন অপরাধের জবাব দেওয়া হবে।’
ইউক্রেনের কর্মকর্তারা জানান, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের কাছে বেরিসলাভ এলাকায় বৃহস্পতিবার এ দুই ফরাসি নাগরিক নিহত এবং তিনজন বিদেশী আহত হন।
ইউক্রেন পুলিশ জানায়, সেখানে ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার যুদ্ধ-বিধ্বস্ত দেশে ফরাসিদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘তাদের প্রিয়জনদের প্রতি আমার সংহতি জানাই।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page