October 29, 2026, 8:02 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে সামরিক অভিযান জোরদার করা হবে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছেন যে, ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান জোরদার করা হবে। ২০২৪ সালের প্রথম দিন ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরে বড় রকমের হামলা চালানোর জবাবে এই ঘোষণা দিনে পুতিন। ওই হামলায় কয়েক ডজন বেসামরিক মানুষ নিহত হয়।

পুতিন বলেন, নির্বিচারে বেসামরিক লোকজন হত্যা করে ইউক্রেন যে অপরাধ করেছে তা বিনা শাস্তিতে পার পাবে না। তিনি বলেন, মস্কো এই হামলার জবাবে বেসামরিক জনগণের ওপর হামলা চালাবে না, ইউক্রেনের সামরিক স্থাপনাকে বিশেষভাবে টার্গেট করা হবে।

গতকাল (সোমবার) প্রেসিডেন্ট পুতিন মস্কোর একটি সামরিক হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে আহত অবস্থায় চিকিৎসারত এক সেনা পুতিনকে জিজ্ঞেস করেন বেলগোরোদ শহরের হামলাকে তিনি কিভাবে দেখছেন এবং এর জবাব কী হবে। এ প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট পুতিন বলেন, এটি নিতান্তই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড; এছাড়া একে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। তিনি বলেন, রুশ বেসামরিক লোকজনকে হত্যার মধ্য দিয়ে ইউক্রেন মূলত রাশিয়ার ভেতরে অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা করছে। তবে ক্ষমতা থাকে সত্বেও মস্কো ইউক্রেনের বেসামরিক জনগণের ওপর একইভাবে হামলা চালাবে না। তিনি দৃঢ়ভাবে জানান, “আমরা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ অন্যান্য শহরে কার্পেট বোম্বিংয়ের ক্ষমতা রাখি কিন্তু আমরা এ কাজ করব না।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page