October 3, 2026, 3:10 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা ; আরব লীগের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি শুক্রবার এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরাকের ইরবিলে ইহুদিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে ইরান সম্পূর্ণ বৈধ হামলা চালিয়েছে। কারণ, ওই সন্ত্রাসীরা ইরানের জাতীয় নিরাপত্তা ও এদেশের জনগণের জীবনকে বিপদাপন্ন করে তুলেছিল।

তিনি আরো বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী যেকোনো উপাদানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তেহরান দ্বিধা করবে না। কারণ, অপরাধীদের শাস্তি দেয়ার মাধ্যমে দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই ইরানের মূল লক্ষ্য।

গত সোমবার ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি আস্তানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় নিহত হয়েছেন মোসাদের গুপ্তচর ও কুর্দি তেল টাইকুন পেশরা মাজিদ অগা দিজায়ি।

আইআরজিসির ওই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে আরব লীগ যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা করে ইরানের মুখপাত্র কানয়ানি বলেন, ইরানবিরোধী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য না দিয়ে আরব দেশগুলোর উচিত গাজা উপত্যকায় ইসরাইলের পাশবিক গণহত্যার বিরুদ্ধে কথা বলা এবং ওই গণহত্যা বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা নেয়ার চেষ্টা করা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page