August 14, 2026, 5:21 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইরানি উপদেষ্টাদের হত্যা করে অবৈধ রাষ্ট্র ইসরাইলের শেষ রক্ষা হবে না : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ায় ইরানের সামরিক উপদেষ্টাদের হত্যা করে ‘দুর্বৃত্ত ও অবৈধ’ রাষ্ট্র ইসরাইলের শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি গতকাল (সোমবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের একজন সিনিয়র সামরিক উপদেষ্টার নিহত হওয়ার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কানয়ানি একথা বলেন। তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ রাজি মূসাভির হত্যাকাণ্ড ইসরাইলের ধ্বংস ঠেকাতে পারবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্বের যেকোনো স্থানে যেকোনো সময় ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার অধিকার ইরান সংরক্ষণ করছে। কানয়ানি বলেন, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী ইসরাইলের এই অপরাধী তৎপরতার জবাব দেয়ার অধিকার ইরানের আছে। এ ধরনের হামলা প্রতিহত করার ব্যবস্থা নিতে তেহরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কানয়ানি বলেন, সিরিয়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশতিতে ইরানি সামরিক উপদেষ্টারা কাজ করছে। কাজেই সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই মূল্য দিতে হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page