October 4, 2026, 1:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইরান এ অঞ্চলে যুদ্ধের সম্প্রসারণ দেখতে চায় না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার বলেছেন, তেহরান এ অঞ্চলে যুদ্ধর সম্প্রারণ দেখতে চায় না। লেবাননের টিভি চ্যানেল আল-মানার পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর সিনহুয়ার।

লেবননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বৌ হাবিবের সাথে বৈরুতে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইরান ও লেবানন নিশ্চিত করেছে যে যুদ্ধ কোন সমাধান নয় এবং আমরা কখনই যুদ্ধের পরিধি বাড়াতে চাই না।’
ইরানের শীর্ষ কূটনীতিক গাজা এবং পশ্চিম তীরে হামলা বন্ধ করতে ইসরাইলকে চাপ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে দুটি ভিন্ন পন্থা গ্রহণ করতে দেখা যাচ্ছে। এ সবের একটি হলো ইসরাইলকে অস্ত্র সরবরাহের মধ্যদিয়ে গাজা যুদ্ধে অংশ নেয়া এবং অপরদিকে ওয়াশিংটন সংঘাতের ব্যাপারে দ্রুত একটি রাজনৈতিক সমাধানের কথা বলছে।
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বৌ হাবিব বলেন, বৈরুত কখনোই এ অঞ্চলে যুদ্ধ চায়নি। তারা সর্বদাই এ অঞ্চলে স্থিতিশীলতা, শান্তি এবং সার্বিক ও ন্যায়সঙ্গত শান্তি চায়।
তিনি আরো বলেন, ‘আমরা লেবানন এবং গাজার বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধ বন্ধ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব গ্রহণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি।’
এদিকে স্থানীয় নিউজ ওয়েবসাইট আল-ইনতিশার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরানের মন্ত্রী বলেছেন, ইয়েমেনে মার্কিন নেতৃত্বাধীন হামলা এ অঞ্চলের সংকটকে আরো বাড়িয়ে তুলেছে।
আমির আব্দুল্লাহিয়ান সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শনিবার হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসরুল্লাহ’র সাথেও সাক্ষাত করেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page