October 3, 2026, 6:51 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে জবাব দেয়ার অধিকার রাখে তেহরান : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, সিরিয়ায় ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টাকে হত্যা করার জন্য দখলদার ইসরাইলকে উপযুক্ত জবাব দেয়ার অধিকার রাখে তেহরান। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে ইরানের স্থায়ী প্রতিনিধি এই ঘোষণা দিয়েছেন।

সিরিয়ায় সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিশেষ ভূমিকা রাখা ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক উপদেষ্টা সাইয়্যেদ রাজি মুসাভিকে হত্যার জন্য ইরানি রাষ্ট্রদূত ইহুদিবাদী ইসরাইলের কঠোর সমালোচনা করেন। ইরানের স্থায়ী প্রতিনিধি এই চিঠির একটি কপি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছেও পাঠিয়েছেন।

চিঠিতে ইরাভানি বলেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় যে হত্যাকাণ্ড চালিয়েছে- আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ অনুযায়ী ইরান তার জবাব দেয়ার বৈধ অধিকার রাখে। তিনি বলেন, ইরান যখন প্রয়োজন মনে করবে তখন উপযুক্ত সময়ে এই হামলার চরমতম জবাব দেবে।

সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের সাইয়েদা জয়নাব এলাকায় ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ রাজি মুসাভিকে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইহুদিবাদী ইসরাইল হত্যা করে। এই হত্যাকাণ্ডকে আমির সাঈদ ইরাভানি ঘৃণ্য এবং কাপুরুষোচিত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page