October 4, 2026, 12:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয় : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অপারেশন্স ডিভিশনের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরুশান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিশ্বের যেকোন স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরাইল বিনা জবাবে পার পাবে না।

তিনি বলেন, “ইসরাইলের জানা উচিত যে, আমরা শত্রুদের সাথে প্রতিদিনের ভিত্তিতে হিসাব-নিকাশ সম্পন্ন করি। ইসরাইল ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো কাজ করার সাহস দেখাক না কেন তার কোনটির জবাব দিতে আমরা বাদ দেব না।”

আইআরজিসি’র এ কমান্ডার বলেন, ইরান হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং ইরানের এই শক্তির ভিত্তিতে আঞ্চলিক ও রাজনৈতিক হিসাব-নিকাশ পরিবর্তন হয়ে গেছে।

তিনি আরো বলেন, আগে যেভাবে আমেরিকা ইসরাইলকে রক্ষা করেছে এখন তারা আর সেভাবে সক্ষম নয়। সে কারণে ইসরাইল যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরু করার কৌশল নিয়েছে। ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসেবে ইসরাইল এই কৌশল নিয়েছে কিন্তু তারা তাতে সফল হবে না। ইসরাইলের এই কৌশল মোকাবেলার জন্য ইরান গোয়েন্দা সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে বলেও তিনি জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page