August 14, 2026, 6:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান ঘাঁটিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা আজ (শনিবার) সকালে ইহুদিবাদী ইসরাইলের একটি নজরদারি ঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকাল ৮টা দশ মিনিটে তারা বিভিন্ন ধরনের ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে ‘মিরন এয়ার স্যারভিলেন্স বেইজ’-এ হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং নিশ্চিতভাবে সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।

লেবাননের রাজধানী বৈরুতে বসবাসরত হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির গুপ্তহত্যার প্রাথমিক জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ ওই বিবৃতিতে জানিয়েছে।

গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, আজ সকালে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইসরাইলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ের সতর্ক করে সাইরেন বাজানো হয়। এ সময় ইসরাইলের উত্তর সীমান্ত এলাকার কয়েকটি ইহুদিবসতি এবং গোলান মালভূমিকে সতর্ক অবস্থায় রাখা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page