August 15, 2026, 3:58 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের বিরুদ্ধে রুল না দিতে আদালতের প্রতি আমেরিকার আহবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটানোর ব্যাপারে রুল না দিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন সরকার। বাইডেন প্রশাসন বারবার দাবি করছে, ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করলে তাতে দখলদার ইসরাইলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে।

গতকাল শুনানির সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের আইন উপদেষ্টা রিচার্ড ভিসেক আন্তর্জাতিক বিচার আদালতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরাইলের সামরিক বাহিনীর দখলদারিত্বের বিরুদ্ধে রুল দেয়া ঠিক হবে না কারণ একতরফা পদক্ষেপের মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটবে না।

১৫ সদস্যের বিচারক প্যানেলের সামনে মার্কিন আইন উপদেষ্টা আরো বলেন, গাজা ও পশ্চিম তীর থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের ব্যাপারে যেকোনো পদক্ষেপ নিতে গেলে ইসরাইলের নিরাপত্তা রক্ষার বিষয়টি বাস্তবিকভাবে বিবেচনায় নিতে হবে।

আমেরিকা যখন এই আহ্বান জানিয়েছে তখন নেদারল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্লাদিমির তারাব্রিন ওই শুনানিতে বলেন, ৭ অক্টোবর গাজা থেকে হামাস যে অভিযান চালিয়েছে তার জন্য গাজার ২০ লাখ মানুষকে সম্মিলিতভাবে শাস্তি দেয়া কোনোভাবেই ন্যায্য হতে পারে না। তিনি বলেন, “ইসরাইল এবং পশ্চিমা কিছু দেশের কর্মকর্তারা যে যুক্তি দিচ্ছেন তা আমরা কোনভাবে গ্রহণ করতে পারি না।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page