October 3, 2026, 12:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল অভিমুখী জাহাজে আবার ড্রোন হামলা ইয়েমেনের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখী একটি কন্টেইনার জাহাজে সফলতার সাথে ড্রোন হামলা চালিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ম্যায়েস্ক জিব্রাল্টার নামের একটি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জাহাজটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং ড্রোনটি সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে জাহাজটি ইসরাইল অভিমুখী গতি অব্যাহত রাখলে তাতে হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী গত কিছুদিন ধরে ইসরাইলের জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে। তারা ঘোষণা করেছে, ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজকে তারা বৈধর লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে। দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page