October 28, 2026, 5:23 pm
শিরোনামঃ
অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলকে রাফাতে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন মঙ্গলবার ইসরায়েলকে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ‘যত দ্রুত সম্ভব’ তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। যুদ্ধ বন্ধ না হলে সেখানে ‘গুরুতর মানবিক বিপর্যয়ের’ সতর্কবার্তা দিয়েছে বেইজিং। খবর এএফপি’র।

এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন কর্মকান্ডের বিরোধিতা ও নিন্দা করে থাকে।
বিবৃতিতে আরো বলা হয়, বেইজিং ইসরায়েলকে ‘যত তাড়াতাড়ি সম্ভব’ রাফায় তাদের সামরিক অভিযান বন্ধ করার, নিরপরাধ বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে।’
চীন রাফাহ এলাকায় গুরুতর মানবিক বিপর্যয় মোকাবেলা করারও আহ্বান জানিয়োছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page