September 29, 2026, 6:53 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ১৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে শনিবার একটি বসত বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনি মিডিয়া এ কথা জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, বিমান হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু এবং অনেকে আহত হয়েছেন।
স্থানীয় সূত্র সিনহুয়াকে জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো শনিবার ভোরে মধ্য গাজা উপত্যকার দেইর এল-বালাহ-তেও হামলা চালায়। এতে বেশ কয়েকজন নিহত বা আহত হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, চলমান ইসরায়েল-হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২২,৬০০ জনে পৌঁছেছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ২৪ ঘন্টায় ১৫টি হামলা চালিয়েছে এবং এতে ১৬২ জন নিহত এবং ২৯৬ জন আহত হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page