August 20, 2026, 5:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেল আরও ২৭ ফিলিস্তিনির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে উপত্যকার দক্ষিণাঞ্চলে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মূলত টানা ২ মাসেরও বেশি সময় ধরে আকাশ ও স্থলপথে ভূখণ্ডটিতে হামলা চালাচ্ছে ইসরায়েল।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় বৃহস্পতিবার ভোরে অন্তত ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকার বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালিয়েছে, বিশেষ করে খান ইউনিস এবং রাফাহ শহরকে লক্ষ্য করে এসব হামলা হয়।

ফিলিস্তিনের সরকারি এই বার্তাসংস্থা আরও জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর কামান গাজা শহরের পূর্বে আল-দারাজ এবং আল-তুফাহ এলাকার পাশাপাশি ভূখণ্ডটির উত্তর অংশে অবস্থিত জাবালিয়া শহরেও গোলাবর্ষণ করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই আগ্রাসনের নিহত হয়েছেন ১৮ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি। নিহত এসব ফিলিস্তিনিদের ৭০ শতাংশই নারী ও শিশু।

ইসরায়েলি এই হামলায় গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

অবশ্য গাজা ভূখণ্ডে ‘বিজয়’ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার দাবি, ‘কোনও কিছুই ইসরায়েলকে থামাতে পারবে না’।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page