October 29, 2026, 6:29 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার ভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা রোববার বলেছে, গাজা উপত্যকায় দুই ফিলিস্তিনি সাংবাদিক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে। এই দুই ফ্রিল্যান্সার সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য কোন একটি স্থানে জাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়। কাতার ভিত্তিক মিডিয়া নেটওয়ার্ক আল জাজিরা এটিকে ‘টার্গেটেড কিলিং’ বলে দাবি করেছে।

নেটওয়ার্ক জানায়, হামজা ওয়ায়েল দাহদৌহ ও মুস্তফা থুরিয়া এএফপি ও অন্যান্য সংবাদ সংস্থার ভিডিও ফুটেজ সংগ্রহে খন্ডকালীন কাজ করতেন। তারা চ্যানেলের জন্য গাজা উপত্যকায় তাদের দায়িত্ব পালনের পথে যেতে নিহত হন। তাদের সঙ্গে ভ্রমণরত তৃতীয় ফ্রিল্যান্স সাংবাদিক হাজেম রজব গুরুতর আহত হন। খবর এএফপি’র।
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং ইসরায়েলি হামলাকে দায়ী করেছে।
প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেন, দ’ুটি রকেট গাড়ির দিকে ছোঁড়া হয়। একটি গাড়ির সামনের অংশে আঘাত করে এবং অন্যটি চালকের পাশে বসা হামজাকে আঘাত করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে বলেন, ‘আমরা পরে গাড়িতে থাকা ব্যক্তিদের দেহের অংশ খুঁজে পাই। পরে অ্যাম্বুলেন্স এসে গাড়িতে থাকা ব্যক্তিদের নিয়ে যায়।’
ইসরায়েলি সেনাবাহিনী এএফপি’কে বলেছে, তারা একটি বিমান পরিচালনাকারি এক সন্ত্রাসীকে আঘাত করে। বিমানটি ছিল আইডিএফ সৈন্যদের জন্য হুমকিস্বরূপ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, সাংবাদিকদের মৃত্যু একটি ‘অকল্পনীয় ট্র্যাজেডি’। আঞ্চলিক সফরের সময় তিনি দোহায় বলেন, ইসরায়েলি হামলায় অনেক নিরপরাধ ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশুদের ক্ষেত্রেও এমনটি ঘটেছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page