August 20, 2026, 4:36 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের কাছে ১৪ কোটি ৭৫ লাখ ডলারের অস্ত্র বিক্রির অনুমোদনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ১৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারের যুদ্ধাস্ত্র ইসরায়েলের কাছে বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পর্যালোচনা ছাড়া জরুরি পরিস্থিতি দেখিয়ে শুক্রবার এ অনুমোদন দেয়া হয়।

এই মাসের শুরুতেও জরুরি ভিত্তিতে বিশেষ অধিকার প্রয়োগ করে ইসরাইলের কাছে ১৪ হাজার ট্যাঙ্কের গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
ইসরাইলের অনুরোধে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিবৃতিতে আরো বলা হয়েছে,  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জরুরি পরিস্থিতির কারনে ইসরাইল সরকারের কাছে অবিলম্বে অস্ত্র বিক্রির প্রয়োজনীতার বিষয় নিশ্চিত হওয়ায় কংগ্রেসের পর্যালোচনা উপেক্ষা করা হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর মজুদ থেকেই অস্ত্রগুলো সরবরাহ করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরাইল এসব অস্ত্র ব্যবহার করে আঞ্চলিক হুমকি মোকাবেলাসহ নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করবে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরাইলী প্রাণ হারায়। এর পর পরই ইসরাইল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় এ পর্যন্ত ২১ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page