August 13, 2026, 11:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের জাহাজ নিষিদ্ধ করল মালয়েশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলের পতাকাবাহী জাহাজ ভেড়া নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এছাড়া দেশটির যে কোন বন্দরে ইসরায়েলগামী জাহাজে পণ্য তোলার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কুয়ালালামপুর।

গাজায় ইসরায়েলের অমানবিক হামলার প্রতিক্রিয়ায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহৎ মুসলিম দেশটি এ উদ্যোগ নিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। এ সিদ্ধান্তের কারণে তার দেশের বাণিজ্য প্রভাবিত হবে না বলেও উল্লেখ করেছেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলের পতাকাবাহী কোন জাহাজ মালয়েশিয়ার বন্দরে ভিড়তে পারবে না এবং ইসরায়েলগামী কোন জাহাজ মালয়েশিয়ান বন্দর থেকে পণ্য তুলতেও পারবে না।

উল্লেখ্য, ইসরায়েলের সাথে মালয়েশিয়ার কোন কূটনৈতিক সম্পর্ক নেই।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page