October 3, 2026, 6:49 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে ড্রোন বিধ্বস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।

ফিলিস্তিনী সংগঠন হামাসের সাথে সংশ্লিষ্ট একটি ইরাকী সশস্ত্র গ্রুপ এই এলাকায় হামলার দায় স্বীকারের পর বৃহস্পতিবার ইসরায়েলী সেনাবাহিনী এ কথা জানিয়েছে।
ইসরায়েলী সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সিরিয়া থেকে পাঠানো ড্রোনটিতে সম্ভবত বিস্ফোরক ছিল। এটিকে ইলিয়াড বসতির দক্ষিণে বুধবার সন্ধ্যায় ভূপাতিত করা হয়।
তবে ইসরায়েলী সেনাবাহিনী ইলিয়াডের কাছে ড্রোন বিধ্বস্তের খবর জানালেও বিস্তারিত আর কিছু বলেনি।
এদিকে ইরাকী সশস্ত্র গ্রুপ ‘দ্য ইসলামিক রেজিসট্যান্স ইন ইরাক’ এক বিবৃতিতে বলেছে, তারা ইলিয়াডের দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।
উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধে গোলান মালভূমির আংশিক দখল এবং পরে ১৯৮১ সালে তা অধিভুক্ত করে নেয়।
যদিও এ দখল জাতিসংঘের স্বীকৃতি পায়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page