October 29, 2026, 9:33 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল আমেরিকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের বিরুদ্ধে সামরিক হুমকি কাজে লাগাতে না পেরে এবার নিষেধাজ্ঞার হাতিয়ার ব্যবহার করেছে আমেরিকা। মার্কিন সরকার ইয়েমেনের এমন কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যারা দেশটির অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছেন বলে ওয়াশিংটন দাবি করেছে।

ইহুদিবাদী ইসরাইলকে গাজায় গণহত্যা চালাতে বাধা দেয়ার লক্ষ্যে ইয়েমেন গত দু’মাসেরও বেশি সময় ধরে ইসরাইলি মালিকানাধীন অথবা ইসরাইলগামী বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে। ইসরাইলি অপরাধযজ্ঞের প্রধান দোসর আমেরিকা বিষয়টি মেনে নিতে পারছে না।

মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইয়েমেনের কারেন্সি এক্সচেঞ্জার্স অ্যাসোসিয়েশনের প্রধান এবং ইয়েমেন ও তুরস্কের তিনটি এক্সচেঞ্জ হাউজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নিষেধাজ্ঞাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ও হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আর্থিক যোগান দিয়ে থাকে।

সাধারণত, মার্কিন অর্থ বিভাগের এ ধরনের নিষেধাজ্ঞায় পড়ে যাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমেরিকায় কোনো অর্থ থাকলে তা বাজেয়াপ্ত করা হয় এবং তাদের সঙ্গে আর্থিক লেনদেন করতে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে নিষেধ করে দেয়া হয়।

মার্কিন অর্থ বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রায়ান ই. নেলসন অভিযোগ করেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন করছে। তিনি হুমকি দিয়ে বলেন, এ ধরনের অস্থিতিশীলতা সৃষ্টিকারী তৎপরতাকে আর্থিক সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্ররা ব্যবস্থা নেয়া অব্যাহত রাখবে।

হুথি যোদ্ধাদেরকে ইসরাইলগামী জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখার জন্য লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছিল আমেরিকা। কিন্তু তাতে তেমন কোনো দেশ সাড়া না দেয়ায় নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটল ওয়াশিংটন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page