October 3, 2026, 10:24 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে গাজার সমর্থনে গণসমাবশে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার হাজার হাজার লোক গাজার সর্মথনে মিছিল করেছে। তারা মার্কিন ও ইসরায়েল বিরোধী স্লোগান দেয়।

হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের মুখে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে হুথিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোহিত সাগরে বাণিজ্য জাহাজগুলোয় ২০টিরও বেশি হামলা চালিয়েছে। খবর এএফপি’র।
হুথির মুখপাত্র মোহাম্মদ আবদেল সালাম বলেন, ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত বিদ্রোহীরা সানায় সাপ্তাহিক বিক্ষোভের আয়োজন করেছে, কিন্তু শুক্রবারের বিক্ষোভ ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। তিনি সোস্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স-এ বলেন, ‘লক্ষ লক্ষ লোক’ মিছিলে অংশ নেয়।
এএফপি’কে সহযোগিতাকারি এক ফটোগ্রাফার বিদ্রোহীদের হেলিকপ্টার ও যুদ্ধবিমানের ভিড়ের উপর একটি বিমান প্রত্যক্ষ করেন।
আনসারুল্লাহ মিডিয়া সেন্টার প্রকাশিত হুথিদের বিমান ফুটেজে বিক্ষোভকারীরা ফিলিস্তিনি ও হিজবুল্লাহর পতাকা বহন করে রাজধানীর আল-সাবনি স্কয়ারে জড়ো হতে দেখা গেছে। তারা ‘আল্লাহু আকবর। আমরেকিার মৃত্যু ইসরায়েলেরে মৃত্যু’ বলে স্লোগান দেয়।
বিক্ষোকারিরা রোববার লোহিত সাগরে বিদ্রোহী জাহাজগুলোতে মার্কিন হামলায় নিহত হুথিদের ছবিও তুলে নেয়।
মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা শিপিং জায়ান্ট মারস্ক চালিত একটি কন্টেইনার জাহাজে হামলার পর তিনটি হুথি নৌকা ডুবিয়ে দেয়। বিদ্রোহীরা জানায় তাদের ১০ যোদ্ধা নিহত হয়েছে।
ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বেশিরভাগ নিয়ন্ত্রণকারি হুথিরা শিপিংয়ের উপর হামলা, জলপথে একটি বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। যা বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ বহন করে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বারোটি দেশ বুধবার যৌথভাবে অবিলম্বে আক্রমন বন্ধ না করলে হুথিদের পরিণতির জন্য সতর্ক করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page