August 13, 2026, 11:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

উস্কানি দিলেই পরমাণু হামলা : কিম জং উন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন হুশিয়ার করে বলেছেন, পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে ‘পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে দেশটি পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না। এদিকে সিউল এবং তাদের মিত্ররা ‘কোন পূর্বশর্ত ছাড়াই’ সংলাপের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের পর কিম এমন হুশিয়ারি বার্তা দিলেন। ওই বৈঠকে তারা উত্তর কোরিয়ার সাথে সংঘাতের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধের বিষয় নিয়ে আলোচনা করেন।
দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত ওই বৈঠকের আলোচ্যসূচিতে ‘পারমাণবিক ও কৌশলগত পরিকল্পনা’ অন্তর্ভূক্ত ছিল। আলোচনায় তারা আবারো বলেছে যে, যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার উপর পিয়ংইয়ং যে কোন ধরনের পরমাণু হামলা চালালে উত্তর কোরিয়ার শাসনের অবসান ঘটবে।
এদিকে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম তাদের দেশের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যুরোকে বলেছেন, ‘শত্রু পক্ষ উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের উস্কানি দিলে পিয়ংইয়ং পরমাণু হামলা চালাতে দ্বিধা করবে না।’
উত্তর কোরিয়ার নেতার এমন হুশিয়ারি বার্তার পরপরই ওয়াশিংটন,সিউল এবং টোকিও পরমাণু ক্ষমতাধর পিয়ংইয়ংকে ‘আরো উস্কানি দেওয়া বন্ধ করতে এবং কোন ধরনের পূর্বশর্ত ছাড়াই বাস্তবসম্মত সংলাপে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রস্তাব গ্রহণ করার’ আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page